ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধচট্টগ্রাম বন্দরে ফেব্রিক্সের দুই কনটেইনার উধাও

চট্টগ্রাম বন্দরে ফেব্রিক্সের দুই কনটেইনার উধাও

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরে নিলামে বিক্রি হওয়া প্রায় দেড় কোটি টাকার ফেব্রিক্সসহ দুই কনটেইনার উধাও হওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর ভবনে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন।

সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে নগরীর শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা নিলামে ৮৪ লাখ ৯৮ হাজার টাকায় ২৭ টন ফেব্রিক্স কিনে কাস্টমসকে কর ও চার্জসহ ১ কোটি ৭ লাখ টাকা পরিশোধ করেন। তবে ২৬ ফেব্রুয়ারি ডেলিভারি নিতে গেলে কনটেইনারগুলো পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি কাস্টমস কমিশনারকে তিনবার চিঠি দিয়েছেন, কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।

একইভাবে, গত জুলাইয়ের শেষের দিকে তপন সিংহ নামের আরেক ব্যবসায়ী নিলামে কেনা প্রায় ৪২ লাখ টাকার কাপড়সহ একটি কনটেইনার পাননি। ব্যবসায়ীরা বলছেন, এ ক্ষতিতে তাদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন জানান, এ ধরনের দুটি অভিযোগ তাদের কাছে এসেছে এবং এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular