ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাচবিতে শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে গিয়ে ছাত্রীদের বাঁধা

চবিতে শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে গিয়ে ছাত্রীদের বাঁধা

চবি প্রতিনিধি :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে যাওয়া শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল ছুঁড়ে বাঁধা প্রদান করে হলের ছাত্রীরা। এ সময়  ভিডিও করায় সাংবাদিকের ফোন ছিনিয়ে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রীদের বিরুদ্ধে। 
 
বুধবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নামফলক এবং নৌকা স্থাপনা ভাঙতে গেলে তাদের ওপর ধাওয়া করে ইট পাটকেল ছুড়তে থাকে ওই হলের ছাত্রীরা । এ সময় একজন সাংবাদিক ভিডিও করলে তার ফোন ছিনিয়ে নেয় এবং আরেক সাংবাদিকের গায়ে হাত তুলে  ছাত্রীরা।
 
এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাহ আলম  বলেন, ‘ আমরা রাতে  শেখ হাসিনা হলের নামফলক এবং নৌকা ভাঙতে গেলে ২০ থেকে ২৫ জন মেয়ে আমাদের ইট পাটকেল ছুড়তে শুরু করে। সেই সাথে অকথ্য ভাষায় গালিগালাজ ও করতে থাকে ।  তাদের ইটপাটকেল লেগে আমাদের একজন আহত ও হয়েছে। এ সময় একজন সাংবাদিক ভিডিও করলে তারা তার ফোন ছিনিয়ে নেয়। আরেক সাংবাদিকের গায়ে হাত তুলে। ‘
 
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ  বলেন, ‘ আমরা মাঝরাতে  এরকম একটা ঘটনার কথা শুনেছি। কিন্তু কেউ এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। হলের প্রভোস্ট এবং হাউজ টিউটর ও আমাদের কিছু জানায়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব। ‘ 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular