ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামচবিতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি গঠন

চবিতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি গঠন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডির সদস্য ও সাংবাদিকদের লাঞ্ছনার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের সই করা এক অফিসিয়াল আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটিতে শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. বেগম ইসমত আরা হককে সভাপতি, সহকারী প্রক্টর অধ্যাপক বজলুর রহমানকে সদস্য সচিব ও প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলীকে সদস্য করা হয়।

অফিসিয়াল আদেশে বলা হয়, ৫ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলে সংঘটিত ঘটনা এবং ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দায়িত্ব পালনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিককে লাঞ্ছনার ঘটনা তদন্ত করে প্রতিবেদন পেশ করার নিমিত্ত আদেশক্রমে একটি কমিটি গঠন করা হলো।

আদেশ আরও বলা হয়, উপরোল্লিখিত ঘটনা তদন্তপূর্বক ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে চিহ্নিত করে কমিটি আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করবে। কমিটি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে প্রচলিত বিধি-বিধানের আলোকে শাস্তির সুপারিশ পেশ করবে।ঘটনার তদন্তের স্বার্থে কমিটি এ বিশ্ববিদ্যালয়ের যে-কারও সাক্ষাৎকার, মতামত নিতে পারবে এবং যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ও প্রয়োজনবোধে ঘটনাস্থলসহ অন্যান্য স্থান পরিদর্শন করতে পারবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করেছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular