ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামচবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

চবি প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

রোববার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কার্যালয়ে তাঁদের পদত্যাগপত্রটি গৃহীত হয়।

পদত্যাগ করা দুই সহকারী প্রক্টর হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান এবং উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পারভীন আক্তার। তাঁরা ২০২৪ সালের ২৩ মার্চ সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, অধ্যাপক মো. বজলুর রহমান গত ১৮ ফেব্রুয়ারি প্রক্টর কার্যালয়ে তাঁর অব্যাহতিপত্র জমা দেন। তবে সেটি তখন রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়নি। পরবর্তীতে অধ্যাপক পারভীন আক্তার পদত্যাগপত্র জমা দিলে দুটি আবেদন একসাথে প্রক্টর কার্যালয় থেকে রেজিস্ট্রার কার্যালয়ে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ আমার কাছে পদত্যাগপত্র এসেছে। তাদের পদত্যাগের বিষয়টি উপাচার্যকে জানানো হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular