ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষচামড়া পাচার রোধে জোরদার টহল

চামড়া পাচার রোধে জোরদার টহল

ঈদুল আযহার পর ও কোরবানির ঈদ পূর্ববর্তী সময়ে পশুর চামড়া সীমান্তের ওপারে পাচার রোধ করতে ময়মনসিংহ সেক্টরে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির জন্য নিরলস টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ঈদের পূর্বে গরু চোরাচালান রোধ করার মাধ্যমে এই বাহিনী তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। একইভাবে ঈদের পর পশুর কোরবানির চামড়া যাতে কোনোভাবেই পাচার হয়ে যেতে না পারে সেলক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি টহল সংখ্যা বাড়ানো হয়েছে।

বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, অসাধু চক্র যেন কোনোভাবেই আমাদের দেশের সম্পদ পার্শ্ববর্তী দেশে পাচার করতে না পারে সে লক্ষ্যে বিজিবি তাদের টহল কার্যক্রম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চোরাচালানের স্পর্শকাতর অংশগুলো চিহ্নিত করে সীমান্তের সে সকল অংশগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবির কঠোর অবস্থানের কারণে কোরবানির পশুর চামড়া পাচার বন্ধ করা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে ময়মনসিংহ বিজিবি সেক্টরের একজন কর্মকর্তা নিশ্চিত করে জানান, “সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে চামড়া পাচারের চেষ্টা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পাচার রোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল ও নজরদারি কঠোর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় যে কোনও সন্দেহজনক কার্যকলাপ, যানবাহন ও ব্যক্তিকে কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। চামড়া পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular