ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবককে বেঁধে গণপিটুনি

ছাত্রীদের উত্ত্যক্ত করায় যুবককে বেঁধে গণপিটুনি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে দুই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কবির আহম্মদ নামে একজনকে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। শনিবার মিরসরাই পৌরসদরে অবস্থিত মিরসরাই কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুই ছাত্রী ও তার সহপাঠীদের নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিদিন তাদের পেছন পেছন গিয়ে তাদের উত্ত্যক্ত করতো অভিযুক্ত কবির আহম্মদ। দিনের পর দিন উত্ত্যক্তের পরিমাণ বাড়তে থাকে। ছাত্রীরা বিষয়টি তাদের বাবাকে জানায়। প্রতিদিনের মতো আজ শনিবার সকালে তারা প্রাইভেট পড়ার উদ্দেশে বাসা থেকে বের হলে অভিযুক্ত যুবক তাদের পিছু নেয় এবং উত্ত্যক্ত করা শুরু করে। এসময় ছাত্রীর বাবা ও স্থানীয়রা হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ জানান, কবির আহম্মদ নামে একজন পুরো শরীরে আঘাত নিয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো নয়।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ইভটিজিং এর দায়ে কলেজ রোড এলাকায় একজনকে গণপিটুনি দেয়ার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে তাকে হাসপাতালে পাঠায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular