ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজনতার দাবি বাস্তবায়নে ফের রাজপথে নামতে হবে : গয়েশ্বর

জনতার দাবি বাস্তবায়নে ফের রাজপথে নামতে হবে : গয়েশ্বর

নিউজ ডেস্ক : জনতার দাবি বাস্তবায়নে আবারও বিএনপিকে রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, ‘৫ আগস্টে দৃশ্যমান জাতীয় শত্রুকে মোকাবিলা করতে সবার ঐক্যবদ্ধ চেষ্টায় সফলতা এসেছে। কিন্তু বর্তমানে অদৃশ্য শক্তির মোকাবিলা করতে আবারও জনগণকে রাজপথে নেমে আসেতে হবে।’

সংস্কার কমিশনের মাসের পর মাস সময় লাগার কিছু নেই, কালক্ষেপণ মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘আন্দোলনের যারা অবদান রেখেছেন তাদের মাথায় মকুট পরিয়ে রাখতে চায় বিএনপি। কিন্তু তারা যদি পতিত হতে চায়, তাহলে কিছু করার থাকবে না।’

বিএনপি সংস্কারের বিরোধী নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে। সংস্কারের অজুহাতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিপ্রায় কি না তা বুঝতে হবে আমাদের।’

রাজনৈতিক অঙ্গণের আকাশে ঝড়ের আশঙ্কার কথা জানিয়ে গয়েশ্বর বলেন, ‘আন্তর্বর্তী সরকারকে যারা আড়াল থেকে উসকানি দিচ্ছে তারাই প্রতিবেশী দেশের ট্যাবলেট খাচ্ছে। এই সরকার কিংস পার্টি করলে তা অতীতের মতো হারিয়ে যাবে। দীর্ঘদিন পর কেন সারা দেশে এই হামলা হচ্ছে সেই প্রশ্ন এখন জনগণের।’

গয়েশ্বর বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে চাই আমরা।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular