ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজলঢাকায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জলঢাকায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার উত্তর কাজীরহাট নিজ বাসা থেকে তার মরদেহ বুধবার (১৮ জুন) সকালে উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম মোছা. রুপা (২৯)। তিনি পৌরসভা এলাকার সুমন ইসলামের স্ত্রী। সুমন পেশায় মুদি দোকান ব্যবসায়ী।
রুপার স্বামী সুমন ইসলাম বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে আমি বাড়ি ফিরে ঘরে ঢুকেই দেখি রুপা গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। আমাদের মধ্যে কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়নি। তবে এলাকাবাসীর জানান, রুপা কিছুটা জেদি স্বভাবের ছিলেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular