ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজাজিরায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাজিরায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ : ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জাজিরা উপজেলায় তামাক বিরোধী প্রশিক্ষণ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (১৬ জুন) সকাল ১০টায় জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়।

এছাড় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা তামাকজনিত রোগের ভয়াবহতা তুলে ধরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে তামাকের ক্ষতিকর প্রভাব রোধে এ ধরনের প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular