ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডজাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ভর্তি আবেদনের সময়বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ভর্তি আবেদনের সময়বৃদ্ধি

নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য অনলাইন আবেদনের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এমফিল এর জন্য এক হাজার পাঁচশত টাকা এবং পিএইচডি এর জন্য দুই হাজার টাকা জমা দিতে হবে। আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ আগামী ০৫ নভেম্বর।

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হবে আগামী ০১ জানুয়ারি ২০২৬। ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর হতে প্র্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular