ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহজাম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

জাম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাম গাছ থেকে পড়ে আলতাফ হোসেন (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বারবারিয়া ইউনিয়নের পাকাটি পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলতাফ হোসেন একই এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাম পাড়ার উদ্দেশ্যে নিজ বাড়ির পাশের একটি গাছে উঠেন আলতাফ হোসেন। এ সময় পা পিছলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় মারা যান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’আলতাফ হোসেন জাম গাছে উঠে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়ে মারা যান। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular