ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষজামালপুরে করোনা আক্রান্ত এক চিকিৎসক

জামালপুরে করোনা আক্রান্ত এক চিকিৎসক

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান।

তিনি বলেন, ১৬ জুন নমুনা পরিক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ডা. আবু হাসনাত মোস্তফা জামান, সহকারী অধ্যাপক (অর্থো সার্জারী) হিসেবে জামালপুর মেডিকেল কলেজে কর্মরত। এ পর্যন্ত ১২ জনের নমুনা পরিক্ষায় এই প্রথম একজন চিকিৎসকের করোনা সনাক্ত হলো।

তিনি আরও বলেন, হাসপাতালে করোনা পরিক্ষার সব ধরনের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই ১০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে। তিনি জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular