নিউজ ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে ধান বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে আসা যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
উপজেলার যদুরহাট এলাকায় শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় চাকাই হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে হ্যারিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে যদুরহাট এলাকায় পৌঁছালে ঠাকুরগাঁও থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



