নিউজ ডেস্ক: দেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে এবং এক বছরের মধ্যে তা পুনর্গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রবিবার নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি বলেন, “পুলিশ ও প্রশাসনসহ অনেক ক্ষেত্রেই বিশৃঙ্খলা চলছে। এই অবস্থায় শ্রমিকদের উসকানি বা অস্থিরতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।”
তিনি দেশের অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে বলেন, “বাংলাদেশ বর্তমানে শুধু পোশাক ও জনশক্তি রপ্তানির ওপর নির্ভরশীল। তাই নতুন রপ্তানিমুখী শিল্প যেমন জাহাজ নির্মাণ শিল্প বিকাশে গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. মুক্তাদির আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।অনুষ্ঠানে শ্রমিকদের কল্যাণে প্রণোদনার চেক হস্তান্তর করা হয়।
ঢাকানিউজ২৪/মহফ



