ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জধান দিয়ে সেজে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস

ধান দিয়ে সেজে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস

‘আমি কাজকর্ম করে দিন আনি, দিন খাই। দল করি নিজের কামাই দিয়ে। আমার কোনো ধান্দাবাজি নেই।’ নিজের জীবিকা সম্পর্কে ফেরদৌস মিয়া একথা বলেন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে। এরই মধ্যে ব্যতিক্রমী সাজে সবার নজর কেড়েছেন সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস মিয়া।

ফেরদৌস মিয়া বলেন, ‘দলের প্রতি ভালোবাসা ও দেশের কৃষকের ঐতিহ্য তুলে ধরতেই তিনি ধান দিয়ে এভাবে সেজেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করাই তার মূল প্রত্যাশা।’

রবিবার (১৬ আগস্ট) সকাল থেকেই কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

ফেরদৌস মিয়া মাথা থেকে শরীরের প্রায় পুরোটা ধানের শীষ ও খড় দিয়ে মুড়িয়ে প্রধানমন্ত্রীর অপেক্ষায় সড়কে হাজির হন তিনি। তার ব্যতিক্রমী সাজ দেখতে পথচারী ও উৎসুক মানুষ ভিড় করেন এবং ছবি তোলেন।

সবুজ পোশাকের ওপর ধান দিয়ে তৈরি বিশেষ পোশাক এবং মাথায় ধানের তৈরি বড় টুপি পরে ফেরদৌস মিয়া কৃষি ও ধানের ঐতিহ্য তুলে ধরেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular