ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনববর্ষ উদযাপনে নবীনগরে লাঠি খেলা অনুষ্ঠিত

নববর্ষ উদযাপনে নবীনগরে লাঠি খেলা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে অনুষ্ঠিত হয়েছে জমকালো ঐতিহ্যবাহী লাঠি খেলা। স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ৩টা থেকে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলা দেখতে জরো হন হাজার হাজার মানুষ। “লাঠির ছন্দে শপথ করি, মাদক ছাড়া জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে খেলাটি উদ্বোধন করবেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তি। খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নজরুল ইসলাম ও প্রধান আকর্ষণ ছিলেন নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুমুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, আনন্দ টিভির প্রতিনিধি আবু কাউছার, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, কুড়িঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মহিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক অলিহ উল্লাহ, মুমিনুল হক রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে মোঃ নান্নু মিয়ার সভাপতিত্বে খেলা শেষে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি বাড়াতে তারা নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। খেলাটি পরিচালনা করেন মোঃ জাকির সর্দার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular