মিঠু সূত্রধর পলাশ,নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী ও আনন্দ শোভাযাত্রা বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নবীনগর আদালতের আমতলাতে গিয়ে মিলিত হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর, সহকারি কমিশনার ভূমি খালিদ বিন মনসুর, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা,
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক,নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, কৃষিবিদ মো: শহিদুল্লাহ, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর লিটন,তিতাস কচিকাঁচার মেলার পরিচালক আবু কামাল খন্দকার, প্রধান শিক্ষক কাউছার বেগম, শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় আদালত চত্বরের আমতলায় তিতাস কচিকাঁচার মেলা, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সপ্তক সঙ্গীত, মহিলা ডিগ্রি কলেজে জাগরণী শিল্পীগুষ্টি বর্ষবরণ অনুষ্ঠানমালার আয়োজন করেন।



