ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনবীনগরে বিপুল পরিমান গাঁজাসহ আটক ৩

নবীনগরে বিপুল পরিমান গাঁজাসহ আটক ৩

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর ঘাটে এক বিশেষ মাদক উদ্ধার অভিযানে বিপুল পরিমান গাঁজা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। রবিবার (১৫ জুন ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

নবীনগর থানার এসআই রামকানাই সরকারের নেতৃত্বে একটি টিম গোপন সূত্রে সংবাদ পায় যে, মানিক নগর ঘাটে অভিযুক্ত ব্যক্তিরা অবৈধ গাঁজা ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে অবস্থান করছে। পরবর্তীতে, সকাল ১১.৪০ দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। তবে এসআই রামকানাই সরকারের নেতৃত্বে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

পুলিশ অভিযুক্তদের দেহ তল্লাশি করে তাদের পেট ও পিঠে ঘিয়া রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলো বৃষ্টি বেগম (৩৫) কুড্ডা ব্রাহ্মণবাড়িয়ার সদর, মোঃ জামাল মিয়া (২৪), এবং কাজল মিয়া (৩৬) পশ্চিম সেজামুড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। তারা স্বীকার করেন যে, তারা এই গাঁজা বিজয়নগরের নিজাম নামের একজনের কাছ থেকে ক্রয় করেছেন।

এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এবিষয়ে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular