ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনান্দাইলে জুলাই গণঅভূত্থানে আহত ইমরানের মৃত্যু

নান্দাইলে জুলাই গণঅভূত্থানে আহত ইমরানের মৃত্যু

জালাল উদ্দিন মন্ডল নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভূত্থানে আহত ইমরান হোসাইনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) বেলা ২টায় নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের চপই মোহনপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। জানাযায়, ইমরান হোসাইন (৩০) চপই মোহনপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র। পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন। জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরে পুলিশের ছিটাগুলিতে আহত হয়েছিল। পরবর্তীতে চিকিৎসার অভাবে (১৪ জুন) শনিবার ভোররাতে গাজীপুর বাসায় মৃত্যু বরণ করে।

মৃত্যুকালে তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন ও এনসিপি নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক সোলায়মান হাকিম বুলবুল শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular