ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

নীলফামারীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা সদরে পবিত্র ঈদুল আজহার জামাত কোথায়, কখন অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করে তালিকাসহ সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদের জামাত নিজ নিজ এলাকার জামে মসজিদে আদায়ের নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে শহরের প্রাণকেন্দ্র বড় মাঠে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। এখানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ সরকারি কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়াও সকাল ৭টা ৪৫ মিনিটে পুলিশ লাইন ঈদগাহ মাঠে, সকাল ৮টা ১৫ মিনিটে মোড়লেরডাঙ্গা মডেল মসজিদ, টুপির মোড় মডেল মসজিদ ও সার্কিট হাউস ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগাহ মাঠ, বাড়ইপাড়া নতুন মসজিদ ঈদগাহ, জোড় দরগা ঈদগাহ, কলেজ স্টেশন ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে সকাল ৮টা ১৫ মিনিটে গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠ এবং সকাল ৭টা ১৫ মিনিটে মুন্সিপাড়া আহলে হাদীছ ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে।

নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাতের প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। মুসল্লিদের সুবিধার্থে পুরো মাঠে স্ট্যান্ড ফ্যান ও সামিয়ানা টাঙানো হচ্ছে। হঠাৎ বৃষ্টি বা ঝড়ের কথা মাথায় রেখে সামিয়ানার উপর ত্রিপল ও পলিথিনের ব্যবস্থাও রাখা হচ্ছে।

জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলাগুলোর ঈদের প্রধান জামাত উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular