ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে ‘পুরোহিতদের দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন

নীলফামারীতে ‘পুরোহিতদের দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ‘পুরোহিতদের দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণ ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে (১৭জুন) জেলা শহরের কালিবাড়িতে অবস্থিত শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নীলফামারীর সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু বক্তব্য দেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আঞ্চলিক কার্যালয় দিনাজপুরের ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) সিধেন চন্দ্র সিংহের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একই প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) শংকর কুমার দাস।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট নীলফামারী প্রকল্প কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আঞ্চলিক কার্যালয় দিনাজপুরের ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) জুনিয়র কনসালটেন্ট(প্রশিক্ষণ) শংকর কুমার দাস জানান, নয়দিনের প্রশিক্ষণে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, ভুমি আইন ও আইসিটি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সেবা বিষয়ের প্রশিক্ষণ দেয়া হবে। এতে জেলার ছয় উপজেলার ২৫ জন অংশগ্রহণ করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular