ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে শেখ মসজিদের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত এবং তিন জন আহত হয়েছে। রবিবার (১৫ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো. আইজুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি প্রাণ হারান। তিনি ভ্যানের যাত্রী ছিলেন। নিহত আইজুল ইসলাম সদরের কুন্দপুকুর ইউনিয়নের বারো ঘরিয়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে।
এ ঘটনায় আরও তিন জন আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular