ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে ফ্রি ভেটেরিনারি মেডিক্যেল ক্যাম্প

পঞ্চগড়ে ফ্রি ভেটেরিনারি মেডিক্যেল ক্যাম্প

পঞ্চগড় প্রতিনিধি: সদর উপজেলায় ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ওই এলাকাসহ সহস্রাধিক গরু, ছাগল ও মুরগির স্বাস্থ্য পরীক্ষা, সেবা ও পরামর্শ প্রদানসহ কৃমিনাশক টেবলেট ও ডিবি ভিটামিন ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. সেলিম উদ্দীন। এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম, উপ সহকারী প্রাণিসম্পদ অফিসার মো. আব্দুর রহিম, এলএসসি শফিকুল ইসলাম, আবুল হাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular