ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পঞ্চগড়ে বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীজনের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জনকারী ৩ জন শিক্ষার্থীকে (ট্যালেন্টপুল ২ জন ও সাধারণ গ্রেডে ১ জন) বিশেষ সংবর্ধনা ও অভিনন্দন স্মারক প্রদান করা হয়।

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো. নওশের আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের সভাপতি মোহাম্মদ আলী লেদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইয়ুব উল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল হক, ভজনপুর মডেল কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো. জিন্নাহ, ভজনপুর কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল সচিন কুমার, বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের সহসভাপতি সাইদুর রহমান প্রমূখ। এছাড়া অভিভাবক জনাব আলী ও হারুন অর রশিদ, পল্লী চিকিৎসক নুর আলম, বিদ্যালয় কমিটির সদস্য হারুন অর রশিদ সহ শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই খুদে শিক্ষার্থীদের মেধার বিকাশ ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও অভিভাবকদের সহযোগিতার ফলে বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে বলে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুবায়ের, সোয়াইব রানা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত আল আহাদ বাবুকে সনদপত্র ও অভিনন্দন স্মারক প্রদান করা হলে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular