ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedপাহাড়ি ঢলে ময়মনসিংহের  সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

পাহাড়ি ঢলে ময়মনসিংহের  সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সীমান্তবর্তী  ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গারো পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা এলাকায় লোকালয়ে পানি প্রবেশ শুরু করে। এছাড়াও নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালি নদীর পানির স্রোতে গোল্লারপাড় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।  স্থানীয় প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলের কারণে হালুয়াঘাটে মেনেং ও ভোরাঘাট নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল ও কৃষিজমি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি বাড়তে থাকায় অনেক পরিবার নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা মাঠে কাজ করছেন।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানিয়েছেন, গাজীরভিটা ও ভূবন কুড়া-এই দুই পয়েন্ট দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এছাড়া দুই ইউনিয়নের দুটি কাঁচা রাস্তা ভেঙে গেছে। তিনি আরও জানান, পাহাড়ি ঢলের পানির গতি ও প্রবাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular