পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের পুর্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর এর উপ-পরিচালক সিরাজুল ইসলাম, রংপুর অঞ্চলের প্রকল্প মনিটরিং কর্মকর্তা অশোক কুমার রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল কবির, সমাজসেবা কর্মকর্তা আঃ রাজ্জাক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা
সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়নের কৃষি সুবিধা ভোগী । উক্ত সভায় প্রায় ২ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন । পরে উপ-পরিচালক সিরাজুল ইসলাম সহ সকলে উপজেলা পরিষদ চত্তরে চলমান কন্দাল ফসলের কৃষি মেলায় আগত বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন ।



