ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষপীরগঞ্জে ৩দিনব্যাপী কন্দাল কৃষি মেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে ৩দিনব্যাপী কন্দাল কৃষি মেলা অনুষ্ঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপাী কন্দাল (আলু, মিষ্টি আলু, কচু, মেটে আলু, কাসাবা ও শটি) কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে । রোববার সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্ভোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। মেলা উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল কবির, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাজাহান আলী সর্দার, ফারজানা জিনাত প্রমুখ।
মেলায় কৃষি প্রযুক্তি, বীজ, বিভিন্ন প্রজাতির চারা, জৈব সার ব্যবস্থাপনা সহ নানান প্রযুক্তির ১৫টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular