ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপ্রিমিয়ার লিগে ফেরার কোন ইচ্ছা নেই কেইনের

প্রিমিয়ার লিগে ফেরার কোন ইচ্ছা নেই কেইনের

স্পোর্টস ডেস্ক: এবারের গ্রীষ্মে প্রিমিয়ার লিগে ফেরার বিষয়টি উড়িয়ে দিয়ে হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখেই অত্যন্ত ভাল আছেন বলে জানিয়েছেন তিনি। ইংলিশ এই অধিনায়ক টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১০ বছরের সম্পর্ক শেষ করে ২০২৩ সালে বাভারিয়ান জায়ান্টে যোগ দেন। এ পর্যন্ত ৮৩ ম্যাচে ৭৭ গোল করে ক্লাবের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

বায়ার্নে তিনি বেশ স্বস্তিতে আছে। এমনকি তার পরিবারও দারুণ খুশি। গত বছর জানুয়ারিতে পুরো পরিবার জার্মানিতে চলে এসেছে। তারা বেশ ভালভাবেই এখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিয়েছে। 

কখনো ইংল্যান্ডে ফিরে যাবার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে কেইন বলেন, ‘এখনো নিশ্চিত নই। পুরো ক্যারিয়ার জুড়েই আমি একটি কথা বলেছি, আমি সে ধরণের মানুষ নই যে ভবিষ্যতের কথা খুব একটা বেশি চিন্তা করে। আমি এখানে অত্যন্ত আনন্দে আছি। আমি মনে করি বায়ার্ন অসাধারণ একটি দল, এখানকার কোচিং স্টাফরাও দুর্দান্ত। আমার কাছে শুধু মনে হয় সর্বোচ্চ সেরা একটি পরিবেশেই আমি আছি। আমি শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ে ভাল ফুটবল খেলতে চাই। আর এখানে সেই পরিবেশ আমি পেয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘তবে এটাও জানি ফুটবলে অনেক কম সময়ের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমি এখনো অন্য কোন লিগ কিংবা অন্য কোন ক্লাবের কথা চিন্তা করছি। বায়ার্নের মুহূর্তগুলো উপভোগ করতে চাই।’

এবারের বুন্দেসলিগা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বায়ার্ন। ছয় পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন, হাতে রয়েছে আর মাত্র সাত ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেছে বাভারিয়ানরা, যেখানে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular