ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনফের একসঙ্গে তিন জনপ্রিয় মুখ

ফের একসঙ্গে তিন জনপ্রিয় মুখ

বিনোদন ডেস্ক : টিভির পর্দার তিন জনপ্রিয় মুখ মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান– বাস্তবজীবনে খুব ভালো বন্ধু। কাছাকাছি সময়ে অভিনয় শুরু করেছিলেন তারা। তিনজনের মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত পরিচালনা করেন। লেখেন গল্পও। তাঁর পরিচালিত প্রায় সব নাটকে পাওয়া যায় মোশাররফ করিম ও আ খ ম হাসানকে। এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি নতুন ধারাবাহিকের শুটিং শামীম জামান আবার শুরু করেছেন । নাম ‘শাদী মোবারক’। এই ধারাবাহিকেই ফের একসঙ্গে অভিনয় করছেন মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা শামীম জামান নিজেই করছেন। পুবাইলে শুরু হওয়া নাটকটির শুটিংয়ে তিন বন্ধুই অংশ নিয়েছেন।

নাটকটির নির্মাতা ও অভিনেতা শামীম জামান বলেন, ‘ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।’

নাকটির দেখা যাবে পাঁচ ভাইবোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের চেহারা একটু কালো থাকায় বিয়ে হচ্ছে না তাঁর। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছেন না। কারণ, বাবা শফিক খান দিলু বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে করাবেন না। এ নিয়েই সংসারে বিপত্তি। কিন্তু বাবার কথা অমান্য করে দুই ভাইও গোপনে বিয়ে করে ফেলেন। বিয়ে করলেও সেটি প্রকাশ করতে পারেন না। ফলে বড় ভাইয়ের বিয়ে না করা নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়। তবে অনেক নাটকীয় ঘটনার পর এক সময় বিয়ে করেন বড় ভাই। বিয়ের পর তৈরি হয় আরও এক নতুন জটিলতা। এভাবে একের পর এক জটিলতা লেগেই থাকে; যা হাস্যরসের মাধ্যমে উঠে এসেছে নাটকটির গল্পে।

খুব শীঘ্রই মাছরাঙা টিভিতে ধারাবাহিকটি প্রচার হবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular