ঢাকা  শনিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাববিপ্রবি'র উপাচার্য হলেন রাবি অধ্যাপক কুদরত-ই-জাহান

ববিপ্রবি’র উপাচার্য হলেন রাবি অধ্যাপক কুদরত-ই-জাহান

ডেস্ক নিউস: বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ববিপ্রবি) প্রতিষ্ঠাকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. কুদরত-ই-জাহান। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহানকে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য পদসংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান বাধ্যতামূলক থাকবে।

অধ্যাপক কুদরত-ই-জাহান ২০০৪ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগদান করেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১০ সালে জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। এছাড়াও তিনি রাবির সিন্ডিকেটের সদস্যও ছিলেন।

অধ্যাপক কুদরত-ই-জাহান বলেন, ‘আমায় ভরসা করে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular