বিশেষ প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ ও মানবিক মূল্যবোধকে উৎসাহিত এবং বিকশিত করার লক্ষ্যে “বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অলিম্পিয়াড-২০২৬” আয়োজন করা হয়েছে।
আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ সকাল ১০:৩০ মিঃ ঢাকার মহাখালীস্থ সেবা মহাবিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এই অলিম্পিয়াডে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশেষ অতিথি ড. এম. এ. মুহিত, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপস্থিত থাকবেন।
নার্সিং ও মিডওয়াইফারি পেশার উন্নয়নে “বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অলিম্পিয়াড–২০২৬” একটি যুগান্তকারী পদক্ষেপ। এই অলিম্পিয়াডের মাধ্যমে আমরা নার্স ও মিডওয়াইফদের দক্ষতা, জ্ঞান এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারি।
অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বাস্তব দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে, যা তাদের পেশাগত জীবনে একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে।
এছাড়া, অলিম্পিয়াডের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি পেশার সামাজিক স্বীকৃতি বৃদ্ধি পাবে। আমাদের নার্স ও মিডওয়াইফরা যে স্বতন্ত্র পেশাজীবী, তা সমাজের সামনে তুলে ধরার সময় এসেছে।
লেখক- /প্রফেসর মোঃ আনিসুর রহমান ফরাজী, আরএন, এনএলপিএন, পিএইচডি/




