নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী কল্যাণ ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ক্লাবের নিজস্ব কার্যালয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে মোট ভোটার সংখ্যা ৫৩১ জন।
নির্বাচনে ৬টি পদে বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮জন।
নির্বাচনের সভাপতি পদে মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম খোকন, সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, নূর হোসেন, মোঃ রফিক মিয়া এবং মোঃ ইয়াদুল হক, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ও মোঃ রুহুল আমিন মুন্সী, যুগ্ম সাধারণ মোঃ আব্দুল মালেক ও মোঃ রাজিব মিয়া, কোষাধ্যক্ষ মোঃ সোহেল রানা ও মোঃ সাইফুল ইসলাম খাঁন, প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন এবং নজরুল ইসলাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন চলাকালী সময়ে একাধিক প্রার্থীরা বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট চলছে। তাছাড়া নির্বাচনে যে জয়ী হোক তাদের নিয়ে এই ক্লাবের সদস্যদের সুখে থেকে পাশে থাকবে বলে জানান তারা।
নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল থেকে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল প্রার্থীরা তাদের আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চাইছেন। বাকি সময়টুকু সুন্দরভাবে ভোট দিবেন এটাই সকলের কাছে প্রত্যাশা।



