ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডবাংলাদেশিদের জন্য শিক্ষা বৃত্তি বাড়িয়েছে মস্কো

বাংলাদেশিদের জন্য শিক্ষা বৃত্তি বাড়িয়েছে মস্কো

তৎকালীন সোভিয়েত ইউনিয়ন শিক্ষা বৃত্তির মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক ক্ষেত্রে প্রভাববলয় তৈরি করেছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া গঠনের পর সে কার্যক্রমে ভাটা পরে। তবে আগের কূটনীতিতে ফিরছে মস্কো। বাংলাদেশিদের বৃত্তির সংখ্যা বাড়িয়ে ২০০তে উন্নীত করেছে তারা। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা সম্পর্ক আরও জোরদার করতে চায়।

ঢাকার রুশ দূতাবাস জানায়, বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক শিক্ষার মাধ্যমে অর্জন করতে চায় রাশিয়া। এ কারণে বৃত্তির সংখ্যা বাড়ানো হয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় সম্পর্ক বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে। বিনিয়োগের পরিবেশও সৃষ্টি হবে।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, বিষয়টি আমাদেরও নজরে এসেছে। কোনো সন্দেহ নেই যে শিক্ষা, প্রযুক্তি ও বিজ্ঞানে রাশিয়া বাংলাদেশের থেকে অনেক এগিয়ে। বাংলাদেশিরা যদি উন্নত শিক্ষা নিয়ে ফিরে এসে আগের মতো অবদান রাখেন, তা আমাদের অর্থনীতি শক্তিশালী করা ও বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে সহায়ক হবে। তিনি বলেন, গত শতাব্দির রুশ গ্র্যাজুয়েটদের বেশির ভাগ অবসরে গেছেন বা মারা গেছেন। ঢাকার ওপর দেশটির প্রভাবও কমেছে। সে বিবেচনায় তারা আাগের মতো শিক্ষাকে কৌশলগত হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।

রুশ দূতাবাস সূত্র জানায়, বৃত্তির সংখ্যা বাড়ানোর আগে ৭০ থেকে ৮০টি বৃত্তি দেওয়া হতো। বাংলাদেশের অর্থনীতির অগ্রাধিকার ক্ষেত্রে বিশেষজ্ঞদের প্রশিক্ষণের বিষয়টি বিবেচনায় রেখে বৃত্তি দেওয়া হয়। সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, তারা চান প্রতিভাবান শিক্ষার্থীরা রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের পর দেশে ফিরে যেন অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular