ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশবাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পঞ্চগড় প্রতিনিধি : তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ সোমবার সকালে তিনি সীমান্ত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি সেখানে সেলফিও তোলেন।

এর আগে ভোরে রাষ্ট্রদূত তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা পরিদর্শন করেন। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম ঘুরে দেখেন।

সফর শেষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে পঞ্চগড় সার্কিট হাউসে তাঁর মতবিনিময় করার কথা রয়েছে।

এর আগে গতকাল রোববার উত্তরাঞ্চল সফরের প্রথম দিনে মার্কিন রাষ্ট্রদূত রংপুরে একটি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular