ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে মাঠে যুবদল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে মাঠে যুবদল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার, পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নিউমার্কেট এলাকায় পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় শতাধিক পথচারী ও রিকশাচালকের মাঝে লিফলেট, মশার স্প্রে ও মশার কয়েল বিতরণ করা হয়।

সোমবার (২৭ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নিউমার্কেট থানা শাখার সদস্য সচিব কে এম চঞ্চলের নেতৃত্বে প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১০ সংসদীয় আসনের এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম রবি ভাইয়ের নির্দেশনায় নিউমার্কেট থানা যুবদলের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় লিফলেট, মশার স্প্রে ও কয়েল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার, পরিচ্ছন্ন অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে যুবদল কাজ করে যাচ্ছে। আজ প্রিয়াঙ্গন মার্কেটের পাশে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলাই নিউমার্কেট থানা যুবদলের মূল লক্ষ্য।

নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান ব্যাপারী বলেন, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়তে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে নানা প্রাকৃতিক সমস্যার সমাধান করতে। তিনি সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রহমান, যুবনেতা মো. শাহ আলম, মিকাইল হোসেন মিঠু, এম. সোহেল, আজিম পাটওয়ারী ও মো. রহিম। এছাড়া ১৮ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, সদস্য মো. শাহআলম, ১৮ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মো. ইফতেখার আহমেদ, সদস্য সচিব ইসমাইল হোসেন মনা, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ উদ্দিন জনি, চায়না সুমন ও মাহাবুব হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় সাইন্সল্যাব ইউনিট যুবদলের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, সদস্য সচিব মো. আলামিন, এলিফেন্ট রোড ইউনিট যুবদলের আহ্বায়ক মো. সবুজ, সদস্য সচিব মো. মহাশিন, যুগ্ম আহ্বায়ক মো. আলামিন, আইডিয়াল ইউনিট যুবদলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল, সদস্য মো. ফোরকান ও মো. সাইফুল ইসলাম, নিউমার্কেট কমপ্লেক্স ইউনিটের আহ্বায়ক সুমন খলিফা এবং সদস্য সচিব মোহাম্মদ জামাল হোসেনও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular