ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বিজিবিতে আরও ২ হাজার ২৫৮ নতুন পদ অনুমোদন

বিজিবিতে আরও ২ হাজার ২৫৮ নতুন পদ অনুমোদন

নিউজ ডেস্ক : আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জন্য আরও ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবসৃষ্ট এসব পদ বিজিবির তিনটি নতুন ব্যাটালিয়ন ও একটি হাসপাতাল পরিচালনার জন্য ব্যবহৃত হবে।

বিজিবির নতুন তিন ব্যাটালিয়নের অবস্থান নির্ধারণ করা হয়েছে—

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, বান্দরবান জেলার থানচি, এবং মেহেরপুর জেলায়।

অন্যদিকে, বিজিবির নতুন হাসপাতালটি স্থাপন করা হবে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়।

আদেশ অনুযায়ী, প্রতিটি ব্যাটালিয়নের জন্য ৭৪২টি করে পদ এবং হাসপাতালের জন্য ৩২টি পদ সৃষ্টি করা হবে।

নতুন পদ সৃষ্টির ফলে বিজিবির মোট জনবল বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জনে।

সরকারের এই পদক্ষেপের ফলে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে এবং দুর্গম সীমান্ত অঞ্চলে চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular