ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিশ্বকাপে শুধু সংখ্যা বাড়াতে আসিনি

বিশ্বকাপে শুধু সংখ্যা বাড়াতে আসিনি

ক্রীড়া ডেস্ক: মিশর ফুটবল দল কেবল সংখ্যা বাড়াতে ফিফা বিশ্বকাপ অংশ নিতে আসেনি, বরং নিজেদের সামর্থ্য ও প্রতিভার প্রমাণ দিতেই এসেছে। আজ (১৬ জুন) বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর এমনটাই মন্তব্য করেছেন দলটির কোচ হোসাম হাসান।

অধিনায়ক মোহামেদ সালাহ ও স্ট্রাইকার ওমর মারমুশকে ইঙ্গিত করে কোচ হাসান বলেন, ‘মিশরের ফুটবল ঐতিহ্য নিয়ে কথা বলার মানুষ আমি নই। আমাদের খেলোয়াড়রা বিশ্বমানের এবং বিশ্বের সেরা দুজন ফুটবলার আমাদের স্কোয়াডে আছে। তারা পুরো দলকে অনুপ্রাণিত করে।’ তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি। আজকের জয়টা আমাদের হাতের মুঠোয় ছিল।’

নিজেদের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামা মিশর এবার তাদের ইতিহাসের সেরা পারফরম্যান্স করতে মরিয়া। সিয়াটেলে অনুষ্ঠিত এই ম্যাচে অন্যতম শীর্ষ দল বেলজিয়ামের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে তারা; যেখানে প্রতিপক্ষের গোলমুখে মোট ১৪টি শট নিয়েছে।

কোচ হাসান বলেন, ‘এই ম্যাচটিই ছিল আমাদের প্রধান লক্ষ্য। আমরা অন্য কিছু নিয়ে ভাবছিলাম না। তবে এই ড্র-ও আসলে এক প্রকার জয়। এমন একটি বড় এবং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র করা সহজ কথা নয়, তাদের দলে বিশ্বমানের সব তারকা রয়েছে।’

ম্যাচ সমতায় থাকা অবস্থায় গোলমেশিন খ্যাত অধিনায়ক সালাহকে তুলে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে হাসান তার এবং মারমুশের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভর করি না, বরং ২৬ জনের পুরো দলের ওপর ভরসা রাখি। সালাহ ও মারমুশ তাদের সর্বোচ্চটা দিয়েছে; কাউন্টার অ্যাটাকগুলোতে তারা অসাধারণ খেলেছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular