ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকলেন ৩৪ জন। তবে এরই মধ্যে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলা ও বিভাগ ক্যাটাগরির ১০টি পরিচালক পদের মধ্যে ৬টিতেই লড়াই ছাড়াই জয় পেয়েছেন প্রার্থীরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা:

খুলনা বিভাগ: জাতীয় দলের সাবেক স্পিনার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক, সঙ্গে রয়েছেন জুলফিকার আলী খান।

বরিশাল বিভাগ: নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন।

সিলেট বিভাগ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন রাহাত সামস।

চট্টগ্রাম বিভাগ: মনোনয়নপত্র প্রত্যাহারের পর সংগীতশিল্পী আসিফ আকবর এবং আহসান ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এতে করে জেলা-বিভাগ ক্যাটাগরিতে বাকি চারটি পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন পরিচালকরা।

বিসিবির এই নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন সাবেক ক্রিকেটার থেকে নতুন মুখ আসিফ আকবর পর্যন্ত। তবে ভোট ছাড়াই বোর্ডে তাদের অন্তর্ভুক্তি এবার নিশ্চিত হলো।

বিসিবিতে মোট পরিচালকের পদ ২৫টি। তাদের মধ্যে ২৩ জন নির্বাচিত হন তিনটি ক্যাটেগরি থেকে। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হন দুই জন।

সেই ২৫ পরিচালকের ভোটে পরে বিসিবি সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হরা হয়।

বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ সোমবার। ঢাকার সেদিন দিনজুড়ে পরিচালক পদে নির্বাচনের পর সভাপতি নির্বাচনও হয়ে যাবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular