নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৫ জুন সোমবার বিকাল ৪ টায় কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা, ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
গনফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চেীধুরী সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন-মোস্তফা মোহসীন মন্টু’র সুযোগ্য কন্যা মহিলা গনফোরামের সদস্য সচিব ইঞ্জিনিয়ার শ্রাবনী মোস্তফা, মোস্তফা মোহসীন মন্টু’র ছোট ভাই গনফোরামের সভাপতি পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহসান, ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নূরুল আম্বিয়া, বাসদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাষানী জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবুল, গনফোরামের সভাপতি পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এভভোকেট এস এম আলতাফ হোসেন, একেএম জগলুল হায়দার আফ্রিক, সুরাইয়া বেগম প্রমুখ।
স্মরণসভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গনফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম।




