সৈয়দ আলী ইমাম(সুনাম) ময়মনসিংহ: উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচ, এস, সি পরীক্ষার ২০২৫ এর ফল প্রকাশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৭৫ হাজার ৮৫৫ জন, তার মধ্যে মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৯৬ জন। পাশের হার ৫১.৫৪%,মোট জিপিএ ৫ পেয়েছে ২৬৮৪ জন, তার মধ্যে ছাত্র সংখ্যা ১১১৭ জন, জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ১৫৬৭জন।
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। প্রতিষ্ঠান ৩টি হলো- ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার আব্দুল জব্বার রাবেয়া খাতুন হাই স্কুল অ্যান্ড কলেজ।
এদিকে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। এর মধ্যে ময়মনসিংহের ৭টি, জামালপুরের ২টি, নেত্রকোনার ৪টি এবং শেরপুরের ২টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ভুটিয়ারকোণা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, নান্দাইলের বরিল্লা কে এ হাই স্কুল অ্যান্ড কলেজ, ত্রিশালের সিটি রয়েল কলেজ, ত্রিশাল আইডিয়াল কলেজ, গৌরীপুর পাবলিক কলেজ, মুক্তাগাছার প্রিন্সিপাল পারভীন জাকির কলেজ, ফুলবাড়িয়ার আলাপসিংহ কলেজ। জামালপুরের বকশিগঞ্জের চন্দ্রাবাজ রাশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ এবং মেলান্দহ উপজেলার এস এম শিখা মোখলেসুর রহমান কলেজ, নেত্রকোনার কেন্দুয়র গোপালপুর মডেল কলেজ, জনতা আদর্শ মহাবিদ্যালয়, নেত্রকোনা সদরের ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ এবং পূর্বধলার জোবায়দা জহুরউদ্দিন সরকার মহিলা কলেজ। শেরপুর সদরের মন্মথ দে কলেজ এবং নালিতাবাড়ি উপজেলার হীরন্ময়ী হাই স্কুল অ্যান্ড কলেজ।



