ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষময়মনসিংহে প্রস্তুত কোভিড ওয়ার্ড, তিনশ কিট সংগ্রহ

ময়মনসিংহে প্রস্তুত কোভিড ওয়ার্ড, তিনশ কিট সংগ্রহ

ময়মনসিংহ ব্যুরো: করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে একজন রোগী আইসিইউতে চিকিৎসাধীন। করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য আইসোলেটেড বিশ শয্যার একটি ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে।
আরটি-পিসিয়ার টেস্টের জন্য ৩০০ কীট সংগ্রহ করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ নাজমুল আলম খান জানান, তার আন্তরিক প্রচেষ্টায় রিভার্স ট্রান্সক্রিপশন-পলিমারেজ চেইন রি–অ্যাকশন (আরটি-পিসিআর) টেস্টের জন্য তিনশত কিট পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার এসব কিট সরবরাহ দেয়া হয়েছে। কীট প্রাপ্তির পর আরটি-পিসিয়ার টেস্ট কার্যক্রম পুরো দমে শুরু হবে। সেই সাথে স্যাম্পল সংগ্রহ শুরু হবে।

মমেক উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মতিউর রহমান আরো জানান করোনা ভাইরাসে আক্রান্তের টেস্টের জন্য আরটি-পিসিয়ার টেস্ট করার জন্য ল্যাব পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন শনিবার বিকেলে জানান, মমেক হাসপাতালে একজন রোগী আইসিইউতে চিকিৎসাধীন। বিশ শয্যার করোনা ওয়ার্ড প্রস্তুত রয়েছে। হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীদের ব্রিফিং দেওয়া হয়েছে। সবাইকে জনসমাগম এড়িয়ে চলতে হবে। তা না হলে, আবারও করোনার ঢেউ ভয়াবহ আকার ধারণ করতে পারে। সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। ইতিমধ্যে ওয়ার্ড, বুথ ও আইসিও আলাদা করা হয়েছে। জনসাধারণকে সচেতন করতে হ্যান্ড মাইকে প্রচারণা চালানো হচ্ছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় কোভিড ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। বর্তমানে একজন আইসিইউতে রয়েছেন। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের মাস্ক পরা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular