ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামেসি-এমবাপ্পেকে টপকে বিশ্বকাপের সেরা গোল কাবরালের

মেসি-এমবাপ্পেকে টপকে বিশ্বকাপের সেরা গোল কাবরালের

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ২০২৬ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। তবে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ব্যক্তিগত পুরস্কারগুলোর একটি ‘হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট’ গেছে কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরালের ঝুলিতে।

আর্জেন্টিনার বিপক্ষে করা দুর্দান্ত এক গোলের জন্য এই স্বীকৃতি পেয়েছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। রাউন্ড অব ৩২ এ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে অসাধারণ একক নৈপুণ্যে গোলটি করেন কাবরাল।
 
মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে প্রথমে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে বাঁকানো এক দুর্দান্ত শটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে। 

ফিফার আয়োজিত সমর্থকদের ভোটে কাবরালের এই গোলটি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও হুলিয়ান আলভারেজের গোলকে পেছনে ফেলে সেরা হয়।

এর মাধ্যমে তিনি জেমস রদ্রিগেস, বেঞ্জামিন পাভার ও রিচার্লিসনের মতো আগের বিজয়ীদের কাতারে নাম লেখালেন।

পুরস্কার জয়ের পর কাবরাল সেই মুহূর্তের স্মৃতিচারণ করে বলেন, ‘বলটি যখন জালের ওপরের কোণের দিকে যেতে দেখলাম, তখন নিজের কাছেই প্রশ্ন জেগেছিল আমি আসলে কী করে ফেললাম! বিশ্বাসই হচ্ছিল না।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular