ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রাম‘মোবাইলের মালিক মারা গেছে, হাসপাতালে আসেন’

‘মোবাইলের মালিক মারা গেছে, হাসপাতালে আসেন’

চট্টগ্রাম প্রতিবেদক: গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটা। প্রতিদিনের মতো স্ত্রী পলি দত্তের (৩৬) ফেরার অপেক্ষায় ছিলেন স্বামী কাজল দত্ত। চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) কাজ শেষে স্ত্রী কত দূর এসেছেন, তা জানতে মুঠোফোনে কল করেন তিনি। কিন্তু ওপাশ থেকে ভেসে আসে অচেনা এক কণ্ঠ। অপর প্রান্ত থেকে বলা হয়, ‘মোবাইলের মালিক মারা গেছে, হাসপাতালে আসেন।’

কথাটি শুনে স্তব্ধ হয়ে যান কাজল দত্ত। দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখেন, স্ত্রীর নিথর দেহ পড়ে রয়েছে। পরে জানতে পারেন, সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল রাত আটটার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে পলি দত্তসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন অন্তত ২০ জন। আহত ব্যক্তিদের মধ্যে একজন সাত মাসের অন্তঃসত্ত্বা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular