ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধযমুনা নদীতে জাল চোর সন্দেহে পিটিয়ে হত্যা

যমুনা নদীতে জাল চোর সন্দেহে পিটিয়ে হত্যা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরি সন্দেহে তিনজনকে ধাওয়া করে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের দূর্গম যমুনার চর বরুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি ছোট নৌকাযোগে তিনজন যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের চোর সন্দেহে ধাওয়া করেন। বরুল এলাকায় তিনজনকে মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। আহত হন অপর দুজন।
নিহত নুর মোহাম্মদ (৫০) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন, গাইবান্ধা বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) ও দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারনে এমন ঘটনা ঘটেছে তার বিস্তারিত এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular