ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিগবেষণায় যবিপ্রবির এনএএমই ল্যাব পেল সেরা কৃষি পুরস্কার

গবেষণায় যবিপ্রবির এনএএমই ল্যাব পেল সেরা কৃষি পুরস্কার

নিউজ ডেস্ক :    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই) ল্যাব ‘সেরা কৃষি প্রতিষ্ঠান (কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি)’ বিভাগে স্ট্যান্ডার্ড চার্টার্ড—চ্যানেল আই অগ্রো অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য মনোনীত হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর স্বাক্ষরিত চিঠিতে ল্যাবটিকে অভিনন্দন জানিয়ে পুরস্কার গ্রহণে আমন্ত্রণ জানানো হয়।

পুরস্কার অনুষ্ঠান আগামী ২৮ নভেম্বর সন্ধ্যা ৮টায় ঢাকা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে এনএএমই ল্যাবের প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

এনএএমই ল্যাবের প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান জানান, “ন্যানোটেকনোলজি ও উন্নত প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে কৃষিক্ষেত্রে যে উদ্ভাবনী কাজগুলো আমরা করছি, জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ায় ভবিষ্যৎ গবেষণার জন্য এটি অনুপ্রেরণামূলক।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই প্রতি বছর কৃষি গবেষণা, নতুন উদ্ভাবন ও প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়। সূত্ররা বলছে, এনএএমই ল্যাবের এই মনোনয়ন কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়াতে ও স্থানীয় উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular