ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হিজবুল্লাহ

নিউজ ডেস্ক:   যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হিজবুল্লাহ ও লেবানন সরকার। তবে এ প্রস্তাবে সম্মতি মেলেনি ইসরায়েলের পক্ষ থেকে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও অভিযান থামাবে না তার দেশ। খবর রয়টার্সের।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। এসব হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করার পাশাপাশি দক্ষিণ লেবাননের দখল নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে বলা হয়, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে। প্রস্তাবে ইসরায়েলি বাহিনীকেও দক্ষিণ লেবানন থেকে সরিয়ে আনার কথা বলা হয়েছে।

এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বৈরুতে পৌঁছেছেন মার্কিন দূত আমোস হোচস্টাইন।

সোমবার ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, কাগজে কী থাকবে, সেটা গুরুত্বপূর্ণ না। কাগজে সই করা হলেও আমাদের উত্তরে আক্রমণ চালিয়ে যেতে হবে। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেটা মানার নিশ্চয়তা দিতে পারছি না।।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular