ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডরাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলবে বিএনপিপন্থি শিক্ষকদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের আশ্বাসে চলমান ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে অফিসার্স সমিতি। সাত দিনের মধ্যে তাদের দাবি আদায় না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। তবে, কর্মসূচি চালিয়ে যেতে চান বিএনপিপন্থি শিক্ষকরা।

বুধবার দুপুরে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন শাটডাউন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে চতুর্থদিনেও একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করেন শিক্ষক, কর্মকর্তারা-কর্মচারীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর তারা দুপুর ১টার পর শাটডাউন স্থগিত করে দাপ্তরিক কাজে ফিরেছেন।

এদিকে দাবি আদায়ে অনড় বিএনপিপন্থি শিক্ষকরা। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. আব্দুল আলিম বলেন, শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘গতকাল আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বসেন। সেখানে আমাদের দাবির বিষয়ে তারা কয়েকদিন সময় চেয়েছেন। তার প্রেক্ষিতে আজ আমরা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মিটিংয়ে বসি, সেখানে আমরা সর্বসম্মতিক্রমে প্রশাসনকে সাত দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ দুপুর ১টা থেকে আমরা শাটডাউন প্রত্যাহার করেছি।’

তিনি বলেন, ‘এই সাত কর্মদিবসে যদি প্রশাসন আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারে তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহকে এই দায়ভার শুধুই প্রশাসনকে নিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আলোচনার বিকল্প নেই। সংকট থাকবে। আলোচনা করে সেটা সমাধানও করতে হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা চান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular