ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই, সকালে মিললো মরদেহ

রাতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই, সকালে মিললো মরদেহ

ময়মনসিংহের গৌরীপুরে শ্বশুরবাড়ি থেকে আলাল উদ্দিন (৫৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলাল উদ্দিন একই ইউনিয়নের মহিশ্বরণ গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আলাল উদ্দিনের দুই স্ত্রী রয়েছে। তিনি ঢাকায় বসবাসরত দ্বিতীয় স্ত্রী সমলা আক্তারকে নিয়ে রোববার (১৭ মে) রাতে শ্বশুরবাড়ি রামচন্দ্রপুর গ্রামে বেড়াতে আসেন। সোমবার সকাল ১০টার দিকে স্ত্রীর বড় ভাই সাইফুল ইসলাম সেকুল ঘরের আড়ার সঙ্গে আলাল উদ্দিনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular