ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামরামের ছবি অবমাননায় পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ

রামের ছবি অবমাননায় পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ

সুমন দত্ত: গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন রামের মূর্তির কাজ স্থগিত ঘোষণা ও জঙ্গি জিহাদি গোষ্ঠীর দ্বারা রামের ছবিতে অবমাননাকর কাজ করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদের পূজা উদযাপন পরিষদ ও জ্যৈষ্ঠ গণফোরাম নেতা সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

রবিবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।

সুব্রত চৌধুরি বলেন, আজ ৭ দিন হয়ে গেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্মমন্ত্রী রামের ছবি অবমাননায় নীরব ভূমিকা পালন করছেন। তারা কি এসব ঘটনাকে সমর্থন করেন? তাদের কোনো বক্তব্য নেই। অবিলম্বে এ ঘটনা যারা ঘটিয়েছেন তাদের গ্রেফতার করতে হবে। বাংলাদেশ কে সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে ছেড়ে দিলে হবে না। প্রতিটি সাম্প্রদায়িক নির্যাতনের বিচার হতে হবে।

মানববন্ধনে পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতা, বাসুদেব ধর, নির্মল দেবনাথ, সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular