ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিরোনামরুয়েল এর নেতৃত্বে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিশাল মিছিল

রুয়েল এর নেতৃত্বে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিশাল মিছিল

নিউজ ডেস্ক: সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কথিত গুপ্ত শিবিরের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২ নম্বর সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল।

মিছিল ও সমাবেশ শেষে ছাত্রনেতা এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, ছাত্রদল শিক্ষাঙ্গনে আধুনিক ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। তিনি বলেন, “এক সময় আমরা দেখেছি ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাস সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। এখন শিবির ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার নামে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে। আমরা এমন একটি ভয়মুক্ত শিক্ষাঙ্গন চাই, যেখানে শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে ক্যাম্পাসে আসবে এবং নির্ভয়ে লেখাপড়া করতে পারবে।”

সমাবেশে বক্তারা বলেন, “আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে এবং সর্বক্ষেত্রে সুপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থান হবে না।”

বক্তারা আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চশিক্ষা সম্পন্ন তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। এসব উদ্যোগ দেশের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular